ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আজ মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে সাকিব-সোহানরা। সিরিজে নিজেদের প্রথম জয়ের খুঁজে থাকা দুটি দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

দুই দলের অবস্থান এখন একই কাতারে। সিরিজে দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। দুই দলই বেশ শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তানের কাছে। ফলে আহত সিংহের মতো করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে দেবে নিজেদের প্রথম জয়ের খুঁজে। স্বাগতিক হিসেবে যেখানে নিউজিল্যান্ডই থাকবে এগিয়ে স্বাভাবিকভাবে।

নিউজিল্যান্ড এগিয়ে থাকছে পরিসংখ্যানেও। দেখা হয়েছে মোট ১৫ বার। যেখানে ১২ বারই জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। বিপরীতে মাত্র ৩ জয় টাইগারদের। সেই তিনটি জয়ও গত বছরে, মিরপুরে। দুই দলের লড়াইয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩০৬ রান মাহমুদউল্লাহর। তবে সেরা পাঁচে থাকাদের মাঝে শুধু কেন উইলিয়ামসনই এই সিরিজে আছে। ১৪ উইকেট নিয়ে মুস্তাফিজ আছেন শীর্ষে। নাসুম আহমেদ আছেন ১০ উইকেট নিয়ে পাঁচ নাম্বারে।

এই ম্যাচ দিয়ে ফিরছেন সাকিব আল হাসান। জাতীয় দলের নিয়মিত এই অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আরব আমিরাত সিরিজে দলের নেতৃত্ব দেয়ার পর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন সোহান। ভিসা জটিলতা কাটিয়ে সাকিব দলে ফেরায় নিঃসন্দেহে দল উজ্জীবিত হয়ে থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২