ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আট জেলায় ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা অধিদফতরের

  • আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ওইসব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

দেশের আটটি জেলা ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ওইসব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

রোববার আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকাল ৩টা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা এবং সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

যে কারণে এই সময়ে নিরাপদে চলাচলসহ বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা, জানালা ও দরজা বন্ধ রাখা, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেয়া, গাছের নিচে আশ্রয় না নেয়া, কংক্রিটের মেঝেতে না শোয়া, কংক্রিটের দেয়ালে হেলান না দেয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকারও পরামর্শ দেয়া হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আট জেলায় ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা অধিদফতরের

আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫