ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আত্মবিশ্বাসে টগবগ করছে জিম্বাবুয়ে

  • আপডেট সময় : ১০:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগের পাঁচ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাই পাড়ি দিতে পারেনি, এবারো খুব বেশি ভয় পাবার কারণ মনে হয়নি। তবে সময়ের সাথে সাথে পরিবেশ বদলে গেছে, আবহাওয়ায় পরিবর্তন এসেছে, সমুদ্রে উল্টা স্রোত বইতে শুরু করেছে। এখন জিম্বাবুয়ে প্রায় প্রতিটি দলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরাক্রমশালী ভারতও এখন জিম্বাবুয়েকে নিয়ে ভাবছে। জিম্বাবুয়েকে নিয়ে উত্তরসূরিদের আগেই সতর্ক করে দিলেন সুনীল গাভাস্কারও। ভারতীয় এই কিংবদন্তি বলেন, ‘পাকিস্তানকে হারানোর পর জিম্বাবুয়ে এখন আরো উদ্বুদ্ধ। তারা ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করবে। ভারতকে সাবধান থাকতে হবে। টি-টোয়েন্টিতে যেকোনো সময় যেকোনো কিছুই হতে পারে।’

ভারত এখনো পরিকল্পনা সাজাতে সপ্তাহখানেক সময় পেলেও, বাংলাদেশের হাতে সময় নেই একেবারেই। আজই জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। এদিকে জিম্বাবুয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যার আভাস পাওয়া গেল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, ‘ছেলেরা ফুরফুরে মেজাজে আছে। পাকিস্তানের বিপক্ষে জয়ে সবাই এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।’

গ্রুপ পর্বে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডকে হারানোর পর সুপার টুয়েলভ পর্বে ভাগ্যের সহায়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটা পয়েন্ট পায় জিম্বাবুয়ে। আর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পেয়ে যায় অসম্ভবকে সম্ভব করা এক জয়। যেই জয় জিম্বাবুয়ের চোখ খোলে দিয়েছে, স্বপ্ন বড় করে তুলেছে। তারা এখন যেতে চায় সেমিফাইনালে।

গতকাল সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাস ছিল জিম্বাবুয়ে অধিনায়কের সুরে। তিনি বলেন, ‘সেমিতে ওঠার বিশাল সুযোগ পেয়েছি আমরা। তবে এর জন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এরপর নেদারল্যান্ডসকে হারাতে হবে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ আর অন্যান্য ম্যাচের ফলের ভূমিকাও থাকবে।’

সমীকরণটা অবশ্য সহজই তাদের জন্যে। কিছুদিন আগে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে যদি আজ জয় পেয়ে যায় বাংলাদেশের বিপক্ষে, তবে পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ে মাঠে নামবে হট ফেভারিট হয়েই। পরের ম্যাচে ভারতের সাথে হারলেও ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে সিকান্দার রাজার জিম্বাবুয়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আত্মবিশ্বাসে টগবগ করছে জিম্বাবুয়ে

আপডেট সময় : ১০:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২