ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আনচেলত্তির আক্ষেপ

  • আপডেট সময় : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনালের প্রথম লেগে জার্মান দল বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। হার এড়াতে পারলেও, দলের পারফরমেন্সে খুশি নন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
গতরাতে বায়ার্নের মাঠে অনুষ্ঠিত ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ম্যাচে ফলাফলটা ভালো হয়েছে, কিন্তু আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের সেরা মুহূর্তটি ছিলো ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে। বায়ার্ন খুবই ভয়ংকর দল। বায়ার্ন সেরা ফুটবল খেলেছে, আমরা পারিনি। দ্বিতীয় লেগে আমাদের উন্নতি করতে হবে।’
দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর রিয়ালের আরও বেশি আক্রমনাত্মক খেলা উচিত ছিলো বলে মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা তাদের অনেক বেশি সুযোগ দিয়েছি। দ্বিতীয়ার্ধে যখন তারা এগিয়ে যায়, তখন আমরা চাপ বিস্তার করতে শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা স্বাচ্ছন্দ্যে খেলেছি, কিন্তু খুব বেশি আক্রমনাত্মক হতে পারিনি।’
আগামী ৯ মে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনচেলত্তির আক্ষেপ

আপডেট সময় : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪