ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রনকি

  • আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাট হাতে সময়টা খুব বেশি ভালো যাচ্ছিল না কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকির। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। এবার হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের এই  উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডে জন্ম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে রনকির অভিষেক হয় অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অসিদের হয়ে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে মাঠে নামেন। ২০১৩ সালে তিনি আবার নিউজিল্যান্ডে ফেরেন। এরপর কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

কিউইদের হয়ে ওয়ানডে রনকির স্মরণীয় ইনিংস ২০১৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৯৯ বলে অপরাজিত ১৭০ রান। আর ২০১৫ সালে টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৮ ও ৩১।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। পরিবারকে আরো বেশি সময় দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রনকি

আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭