ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

আফ্রিকা থেকে স্পেনে আসতে গিয়ে ১৭ অভিবাসীর মৃত্যু

  • আপডেট সময় : ০৪:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফ্রিকা থেকে সমুদ্র পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে আসতে গিয়ে মৃত্যু হলো ১৭ অভিবাসীর। তিনজন বেঁচে গেছেন। তাদের চিকিৎসা চলছে।

ক্যানারি আইল্যান্ডের কাছে নৌকাটিকে প্রথম দেখেন স্পেনের এয়ার ফোর্সের বিমানের পাইলট। তিনি খবর দেয়ার পর স্পেনের কোস্ট গার্ড সেখানে যায়। নৌকা থেকে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। দুজন পুরুষ ও একজন নারী বেঁচে ছিলেন। তাদের সামরিক হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলছে।

স্পেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, সকলেই আফ্রিকা থেকে আসছিলেন। কেন তারা এই ভাবে ঝুঁকি নিয়ে আসছিলেন, তা জানা যায়নি।

আফ্রিকা থেকে অ্যাটলান্টিক পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে অভিবাসীদের আসা আগের থেকে অনেক বেড়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এখানে তিন হাজার ৪০০ জন এসেছেন। প্রচুর দুর্ঘটনাও ঘটছে।

এই মাসের গোড়ায় নৌকায় করে আসতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ওই নৌকায় ২৩ জন অভিবাসী ছিলেন।

রোববারও মরক্কো থেকে ১০০ জন স্পেনে আসার চেষ্টা করেছিলেন।
সূত্র : ডয়েচে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফ্রিকা থেকে স্পেনে আসতে গিয়ে ১৭ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১