ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আবারও ব্যর্থ সাকিব

  • আপডেট সময় : ০৬:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে টুর্নামেন্টের ১২তম ম্যাচে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে উইকেট শূণ্য থাকার পর ১২ বলে ১১ রান করেন গল টাইটান্সের সাকিব। তার ব্যর্থতার ম্যাচে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে গল টাইটান্স।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে বি-লাভ ক্যান্ডি। অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা ২৭ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন। ৩ ওভার বল করে ৩১ রান দিলেও উইকেটের দেখা পাননি সাকিব। আগের ম্যাচে ৪ ওভারে ৩০ রানে উইকেট শূণ্য ছিলেন তিনি।
জবাবে ১১৪ রানে অলআউট হয় সাকিবের গল। পাঁচ নম্বরে নেমে ১টি চারে ১২ বলে ১১ রান করেন সাকিব। আগের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি।
দিনের আরেক ম্যাচে হৃদয়ের জাফনা কিংস ৬ উইকেটে হারিয়েছে কলম্বো স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৬ রান করে কলম্বো। ৩৩ বল বাকী রেখে ১৫০ রানের টার্গেট স্পর্শ করে ফেলে জাফনা। ছয় নম্বরে নেমে ৩টি চারে ৯ বলে অপরাজিত ১৪ রান করেন হৃদয়। ডাম্বুলা আউরার বিপক্ষে আগের ম্যাচেই ১ বল খেলে শূণ্যতে ফিরেছিলেন হৃদয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও ব্যর্থ সাকিব

আপডেট সময় : ০৬:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩