ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

আবারো কৃষ্ণাঙ্গ হত্যা : মিনেসোটা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৩:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ গাড়িচালক ডন্ট রাইটকে হত্যার অভিযোগে মামলা হয়েছে অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসার কিম পটারের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে প্রথমবারের মতো আদালতে হাজির হতে হয়।

গত রোববার (১১ এপ্রিল) মিনেসোটা রাজ্যের মিনেপোলিস শহরে গাড়ি চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ তরুণ ডন্ট রাইট। ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠা স্থানীয় জনতা গত চার দিন ধরেই লাগাতার পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা।

২৬ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করা কিম পটার মঙ্গলবার বাহিনীর প্রধান কার্যালয় ব্রুকলিন সেন্টারে পদত্যাগপত্র জমা দেয়ার পর দিনই তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। যদিও ১ লাখ ডলারের বন্ডে জামিন পেয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

এদিকে সোমবার ব্রুকলিন সেন্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি একটি দুর্ঘটনা। কিম পটার ভুলবশত ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র ‘টেজার’ এর বদলে নিজের পিস্তল ব্যবহার করেন।

যদিও রাইটের পরিবার এবং বিক্ষোভকারীরা পুলিশের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এমন ঘটনা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের পক্ষপাতদুষ্ট পুলিশিংয়ের ফলাফল।

উল্লেখ্য, ডন্ট রাইটকে পুলিশ রাস্তায় মেয়াদ উত্তীর্ণ গাড়ির কাগজ এবং পূর্বে জারিকৃত ওয়ারেন্টের জন্য থামায় এবং আটকের চেষ্টা করার মুহূর্তে ওই ঘটনা ঘটে।

মিনিয়াপোলিসেই গত বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হেফাজতে নিহত হন। তিন সপ্তাহ আগে কড়া নিরাপত্তায় মিনিয়াপোলিসের একটি আদালতে ফ্লয়েড হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিচার শুরু হয়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো কৃষ্ণাঙ্গ হত্যা : মিনেসোটা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১