ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আবারো চোটে তামিম, আফগান সিরিজে খেলা নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চোটের সাথে তামিম ইকবালের বন্ধুত্ব সময়ের সাথে সাথে যেন আরো গাড় হচ্ছে। বিশেষ করে প্রায় প্রতিটি সিরিজের আগেই চোটে পড়েন তিনি। এবারো তার ব্যতিক্রম হলো না, আফগানিস্তান সিরিজের আগে আবারো আলোচনায় তামিম ইকবাল ও তার চোট।

বিষয়টি এখন বাংলাদেশের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সিরিজ শুরুর আগ মুহূর্তে আলাদাভাবে ভাবতে হচ্ছে তামিম ইকবালকে নিয়ে। বিকল্প পরিকল্পনাও রাখতে হচ্ছে শুধু তার জন্য।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও ঘটতে যাচ্ছে একই ঘটনা। আর মাত্র দু’দিন পর মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট, এমন সময় শোনা গেল চোটে পড়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। পুরনো কোমরের চোট আবারো নাড়াচাড়া দিয়ে উঠেছে।

আজ যদিও মিরপুরে দলের সাথে যোগ দিয়েছেন তামিম, তবে দেখেই বুঝা যাচ্ছে স্বাভাবিক নেই তিনি। অস্বস্তি নিয়েই চালিয়ে যাচ্ছেন অনুশীলন। এমনকি অনুশীলনের মাঝে বার বার ব্যাথায় কুঁচকে উঠছেন, হারিয়েছেন মেজাজও। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই শোভনীয় কিছু নয়।

তামিম প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখনো কিছুটা সময় আছে হাতে, হয়ত ব্যথা কমেও যেতে পারে। আর অনুশীলন না করলে তো চোট সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। তাই অস্বস্তি নিয়ে অনুশীলন করার মাধ্যমে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

চোটের কারণে গত এক বছরে কেবল মাত্র একটি টেস্ট খেলতে পেরেছেন তামিম। আর গত পাঁচ বছরে বাংলাদেশের শেষ ৩৩ টেস্টের মাত্র ১৮টিতে ছিলেন তামিম! খেলা হয়নি ১৫টি টেস্টে!

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো চোটে তামিম, আফগান সিরিজে খেলা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩