ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

আবারো টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাকিব

  • আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই তিনি ছিলেন শীর্ষে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে এশিয়া কাপের ব্যর্থতাই তাকে এ ধাপ নিচে নামিয়ে এনেছে। শীর্ষে উঠে গেছেন সাকিব।

নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।

অন্যদিকে এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের।

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাকিব

আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২