ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো মেজাজ হারালেন সাকিব, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে

  • আপডেট সময় : ১০:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ শুধু ব্যাট হাতেই নয়, মাঠেও ছিলেন আগুন সাকিব আল হাসান। আবারো আম্পায়ারের সাথে তর্কে জড়িয়েছেন তিনি। তেড়ে যেতেও দেখা যায় আম্পায়ারের দিকে। এ সময় রাগে সাকিবকে চিৎকার করতেও শোনা যায়, তবে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এসে বাধা দেন সাকিবকে।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ প্রথম ম্যাচ খেলতে নামেন সাকিব। শুরু থেকেই ব্যাট হাতে ছিলেন স্বাচ্ছন্দ্যময় আগ্রাসী। তবে ম্যাচের ১৫তম ওভারে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। থিসারা পেরেরার সেই ওভারের চতুর্থ নাম্বার বলটি বাউন্স খেয়ে মাথার উপর দিয়ে বল চলে যাবার পরেও আম্পায়ার ওয়াইডের ইশারা না দেয়ায় আম্পায়ারের উপর ক্ষুব্ধ হন সাকিব। তবে সাকিবের দাবির মুখেও আম্পায়ার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

ফলেই সাকিব রেগে যান। আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি। তেড়ে যেতেও দেখা যায় তাকে আম্পায়ারের দিকে। এ সময় রাগে সাকিবকে চিৎকার করতেও শোনা যায়, তবে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এসে বাধা দেন সাকিবকে।

তবে শেষ পর্যন্ত সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়েই দিশা পায় বরিশাল। সাকিব করেন ৩২ বলে ৭ চার আর ৪ ছক্কায় ৬৭ রান। সেই সাথে বিশাল সংগ্রহ পায় বরিশাল, ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৯৪।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো মেজাজ হারালেন সাকিব, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে

আপডেট সময় : ১০:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩