ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবার ভেঙে পড়লো এলোন মাস্কের রকেট

  • আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবার ব্যর্থতার মুখে পড়তে হলো এলোন মাস্ক ও তার সংস্থা স্পেসএক্সকে। এই মাসের গোড়ায় মাস্ক বলেছিলেন, ২০৩০ সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গলে পৌঁছে যাবে। কিন্তু তার সেই এস১১ প্রটোটাইপ পরীক্ষামূলক উড়ানের সময় এই নিয়ে চারবার ভেঙে পড়লো।

প্রথমে ঠিক ছিল, পরীক্ষামূলক উড়ান হবে গত শুক্রবার। কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা হয়নি। পরে ঠিক হয়, তা সোমবার হবে। কিন্তু ফেডারেল এভিয়েশন ইন্সপেক্টর না থাকায় সেদিনও পরীক্ষামূলক উড়ান সম্ভব হয়নি।

দক্ষিণ টেক্সাস থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এস১১ প্রটোটাইপের পরীক্ষামূলক উড়ান শুরু হয়। মিনিট কয়েক পরে রকেটের ক্যামেরা বন্ধ হয়ে যায়। তারপর ভিডিওতে দেখা যায় স্পেসশিপের অংশ মাটিতে পড়ছে। বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।

এলোন মাস্ক বলেছেন, ‘রকেটটি ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনে গণ্ডগোল দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার কথা তা ছিল না। তত্ত্বগতভাবে এটা হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলি পরীক্ষা করে কারণ বোঝা যাবে।’

মাস্ক আগে জানিয়েছিলেন, ২০৩০ সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গলে পৌঁছাবে। তার পরিকল্পনা হলো, স্টারশিপককে সুপার হেভি রকেটে করে পাঠানো। সেই রকেট পুনর্ব্যবহারযোগ্য হবে। তা হবে ৩৯৪ ফিট লম্বা। সূত্র : ডয়েচে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবার ভেঙে পড়লো এলোন মাস্কের রকেট

আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১