ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আবাহনী নয়, সাকিব খেলবেন মোহামেডানের হয়েই

  • আপডেট সময় : ১২:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর ঘোষণা আসতেই এক সাকিবকে নিয়েই ক্রিকেট মহল যেন সরগরম হয়ে উঠে। সবার মনেই একটা প্রশ্ন দানা বাঁধে, এই আসরে কোন দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান? যেখানে সবচেয়ে বেশী শোনা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডানের নাম। তবে শেষ পর্যন্ত আবাহনীকে পেছনে ফেলে এই আসরে সাকিবকে দলে ভিড়িয়েছে মোহামেডান।

আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের আসর। গত ১৮ ফেব্রুয়ারি সিসিডিএম থেকে এমন ঘোষণা আসার পর নড়েচড়ে উঠে দেশের ক্রিকেটাঙ্গণ। দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লিগে দেশের সেরা ক্রিকেটারকে পেতে দলবদলের বাজারে আবাহনী-মোহামেডান তুলে আলোড়ন।

আসর শুরুর তারিখ ঘোষণার দিনই জানা যায়, এই আসরে সাকিব আল হাসানকে নিজেদের ডেরাতেই রাখছে মোহামেডান। তবে পর দিনই পাল্টা গুঞ্জন উঠে বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন আবাহনীর হয়ে। গুঞ্জন উঠে আবাহনীর অফিসিয়াল পেইজের একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে আবাহনীর জার্সি গায়ে সাকিবের ছবি আপলোডের পর কমেন্টে জানানো হয় এই আসরে আবাহনীর হয়ে খেলবেন সাকিব।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন মোহামেডানের সভাপতি এ জি এম সাব্বির। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন, সাকিব মোহামেডানেই থাকছেন। ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা গিয়ে থাকে অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলছেন তাহলে সেটা সত্য খবর নয়।’

তিনি আরো দাবি করেন, সাকিবের সাথে সরাসরি কথাও বলেছেন তিনি এই ইস্যুতে৷ সাব্বির বলেন, ‘আজ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ৫টায় আমি সাকিবের সাথে কথা বলেছি, সে আমাকে নিশ্চিত করেছে যে, অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’

এর আগেও গত আসরে সাকিবকে দলভুক্ত করেছিল মোহামেডান, তবে আইপিএল খেলে সাকিব ফিরতে ফিরতে মোহামেডান বাদ পড়ে যায় সুপার লিগ শুরু হবার আগেই। তখন লিজেন্ড অফ রুপগঞ্জ ম্যানেজমেন্ট মোহামেডান কর্তৃপক্ষের সাথে একটা সমতা করে সাকিবকে সুপার লিগের জন্য তাদের দলে ভেড়ায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবাহনী নয়, সাকিব খেলবেন মোহামেডানের হয়েই

আপডেট সময় : ১২:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩