ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক

আবেদন পর্যালোচনা করে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি

  • আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান আজ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির আগামীকালের সমাবেশের অনুমতি তাদের আবেদন পর্যালোচনা করে দেওয়া হবে।
আওয়ামী লীগ ও বিএনপির জনসভা নিয়ে সাংবাদিকরা আজ তাকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ঢাকা শহরে গণসমাবেশ করতে অনুমতি পাবে। আজ বিকেলে নগরীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হারুন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের জনসমাবেশ করার অনুমতি চেয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি তারা অনুমতি পাবে। তবে স্থান এখনও ঠিক করা হয়নি। খুব শীঘ্রই তাদের ভেন্যু সম্পর্কে জানানো হবে।’
এর আগে ডিএমপি রাজনৈতিক দলগুলোকে তাদের সমাবেশ রাস্তার পরিবর্তে উন্মুক্ত স্থানে করার আহ্বান জানায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ: মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোন দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আজ (শুক্রবার) সিদ্ধান্ত নেওয়া হবে, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, ঢাকা মহানগরীর প্রবেশমুখে প্রতিটি স্থানে চেক পোস্ট স্থাপন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবেদন পর্যালোচনা করে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি

আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩