ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘আমার বলে আউট হওয়া ক্রিকেটার ব্যাটিং কোচ!’

  • আপডেট সময় : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠের বাইরের লড়াইয়ে বরাবরই এগিয়ে ইংল্যান্ডের মাইকেল ভন, আর ভারতের ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দু’জনের আক্রমণ-পাল্টা আক্রমণ লেগেই থাকে। কেউ ছাড় দিয়ে কথা বলেন না কাউকে, বিশেষ করে মাইকেল ভন যেন একটু বেশীই ক্ষ্যাপটে।

বুধবার আগামী আইপিএলে পাঞ্জাব দলের কোচিং স্টাফের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফরকে ফিরিয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ২০২০ সালেও দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াসিম জাফর।

যাহোক, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওয়াসিম জাফরের এই দায়িত্ব পাওয়া মেনে নিতে পারেননি মাইকেল ভন। ওয়াসিম জাফরকে রীতিমতো টিপ্পনি কাঁটলেন ভন। খোঁচা দিলেন জাফরের ব্যাটিং সামর্থ নিয়ে। মাইকেল ভন টুইটারে লেখেন, ‘যে আমার বলে আউট হয়েছিল সে একজন ব্যাটিং কোচ!’

খেলোয়াড়ি জীবনে মাইকেল ভনের বোলার হিসেবে মোটেই নামডাক ছিল না। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ৮২ টেস্টের ক্যারিয়ারে ৬ উইকেট, ৮৬ ওয়ানডের ক্যারিয়ারে নিয়েছেন মাত্র ১৬ উইকেট। যেই তালিকায় আছে ওয়াসিম জাফরের নামও।

২০০২ সালে লর্ডস টেস্টে মাইকেল ভনের শিকার হয়েছিলেন ওয়াসিম জাফর। এইবার মূলত তা নিয়েই খোঁচা দিলেন ভন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আমার বলে আউট হওয়া ক্রিকেটার ব্যাটিং কোচ!’

আপডেট সময় : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২