ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

আমি চাপে ব্যাট করতে ভালোবাসি : আফিফ

  • আপডেট সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ দল। গতরাতে প্রথম ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে টাইগারদের, ম্যাচটি জিতেছে ৭ রানে। বিপর্যয়ে বাংলাদেশের হাল ধরেন আফিফ হোসেন।

৭৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে আফিফ ও অধিনায়ক নুরুল হাসান সোহান নিয়ে যান ১৫৮ রান পর্যন্ত।

বিজ্ঞাপন

৫৫ বলে ৩ ছক্কা ও ৭ চারে অপরাজিত ৭৭ রান করেন আফিফ। ম্যাচ শেষে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘চাপে ব্যাট করতেই ভালোবাসি আমি। শেষ পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছিলাম, সেটা করতে পেরে ভালো লাগছে। ’
আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও রান পাবেন বলে বিশ্বাস আফিফের, ‘বেশ কজন সিনিয়র ক্রিকেটার না থাকলেও আমরা চাপে নেই। সবসময় সেরা একাদশটাই খেলানো উচিৎ আমাদের। আশা করি, পরবর্তি ম্যাচেও রান পাবো। ’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমি চাপে ব্যাট করতে ভালোবাসি : আফিফ

আপডেট সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২