ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন সৌম্য, হেরে গেল বিসিবি একাদশ

  • আপডেট সময় : ১২:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ বুধবার হেরে গেছে বিসিবি একাদশ। মূল সিরিজ শুরুর পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৭৫ রানে হেরেছে তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রান করে আইরিশরা। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানেই থামে বিসিবি একাদশের ইনিংস।

অবশ্য শুরুটা বেশ ভালো করেছিল বিসিবি একাদশ। জাকির হাসানের উইকেট হারালেও ১৩.৩ ওভারে ৭৯ রান করে বিসিবি একাদশ। সমান ১৮ রান করে আউট হন জাকির হাসান ও আশফাক আহমেদ। দলীয় রান ৯১ থেকে ৯৫-এ পৌঁছতেই আরো ৩ উইকেট হারায় বিসিবি একাদশ। ২ রান করে শাহাদাত ও ৩ রান করে আউট হন ইয়াসির আলী।

তাদের দু’জনের মাঝে আউট হন সৌম্য সরকার। অবশ্য আউট হওয়ার আগে দারুণ ব্যাট করছিলেন তিনি। বাংলাদেশ ম্যাচেও টিকে থাকে তার ব্যাটে ভর করে। আউট হওয়ার আগে ৭ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এরপর বলার মতো স্কোর শুধু শামিম পাটোয়ারীর ৩৮ বলে ৩৫ ও আকবর আলির ২০ বলে ২৬।

৬ উইকেটে ১৭২ রান তোলা বিসিবি একাদশ শেষ ৪ উইকেট হারায় মাত্র ৯ রানে। ফলে ১৮১ রানেই থামে বাংলাদেশের ইনিংস। তিন উইকেট নেন এন্ডি ম্যাকব্রাইনে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড- ২৫৫/৬ (৪০ ওভার) (ক্যাম্ফার ৭৫ অপরাজিত, স্টার্লিং ৫৪, ডেলানি ৩৬, দোহানি ৩০; রিশাদ ১/৫০, রাজা ১/৫১)

বিসিবি একাদশ- ১৮১/১০ (৩২.১ ওভার) (সৌম্য ৪৮, শামীম ৩৫, আকবর ২৬; ম্যাকব্রাইন ৩/১২, অ্যাডায়ার ২/৩৬)

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন সৌম্য, হেরে গেল বিসিবি একাদশ

আপডেট সময় : ১২:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩