ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের ৭ উইকেটে জয়লাভের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের সবাইকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে দেশের মাটিতে চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে বাংলাদেশ দলকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড।
দুই দলের ওয়ানডে এবং টি২০ সিরিজের পর একমাত্র এই টেস্ট দিয়েই শেষ হচ্ছে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগের ওই দুই সিরিজেও টাইগাররা জয় পায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩