ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

আরব আমিরাতের প্রত্যাবর্তন ম্যাচে টানা দ্বিতীয় জয়ে চোখ নিউজিল্যান্ডের

  • আপডেট সময় : ০৯:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

টানা দ্বিতীয় জয়ে চোখ রেখে আগামীকাল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে আরব আমিরাত। এক আসর পর আবারও বিশ্বকাপ খেলতে নামছে তারা।

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের দশম আসর শুরু করে নিউজিল্যান্ড। চেন্নাইয়ে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে গুলবাদিন নাইবের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে আফগানিস্তান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করেন নাইব।

জবাবে ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে ১৩ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৭০ রানের বেশি তাড়া করে কখনও জিততে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৪২ বলে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় হন সেইফার্ট।

প্রথম ম্যাচের ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রেখে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে দলের ওপেনার সেইফার্ট বলেন, ‘প্রথম ম্যাচে আমরা দারুণ এক জয় পেয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতে ভাল খেলতে উৎসাহিত করবে। আরব আমিরাতের বিপক্ষেও আমরা জয়ের জন্য মাঠে নামব।’

নিউজিল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও, ২০২৩ সালের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা পাচ্ছে আরব আমিরাত। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলে ১টিতে জিতেছে আরব আমিরাত। ২০২৩ সালের আগস্টে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল আরব আমিরাত।

এবার বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে চমকে দিতে চায় আরব আমিরাত। দলের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তিন বছর আগের জয় আমাদের অনুপ্রাণিত করছে। দল হিসেবে খেলতে পারলে আবারও কিউইদের হারানো অসম্ভব কিছ্ ুনা। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

২০১৪ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল আরব আমিরাত। তবে ২০২৪ সালে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় তারা।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

সংযুক্ত আরব আমিরাত দল : মুহাম্মাদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, ধ্রুভ পারাশার, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মায়াঙ্ক কুমার, মুহাম্মাদ আরফান, মুহাম্মাদ ফারুক, মুহাম্মাদ জাওয়াদউল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রোহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরব আমিরাতের প্রত্যাবর্তন ম্যাচে টানা দ্বিতীয় জয়ে চোখ নিউজিল্যান্ডের

আপডেট সময় : ০৯:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬