ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

আরো ভয়াবহ করোনা, এক দিনে আক্রান্ত ও মৃত্যুতে ভারতের রেকর্ড

  • আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যত দিন যাচ্ছে, ততই ভয়াল রূপ দেখাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই প্রায় রেকর্ড ভাঙছে জীবাণু। ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। মৃত্যুর নিরিখেও ভাঙল রেকর্ড। এক দিনে করোনা প্রাণ কেড়েছে ৩ হাজার ৬৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনার কবলমুক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪।

দ্বিতীয় পর্যায়ে কোভিড-১৯ এর ধাক্কা ক্রমশই বাড়ছে ভারতে। গত কয়েক দিন কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পর মঙ্গলবার সামান্য কমেছিল সংক্রমণ। কিন্তু তা ক্ষণিকের স্বস্তি। বুধবার থেকে ফের হু হু করে তা বাড়তে থাকে। আর বৃহস্পতিবার তা নতুন রেকর্ড গড়ে ফেলল।

এক দিনেই করোনার কবলে প্রায় ৩ লাখ ৮০ হাজার। মৃত্যুর হারেও নয়া রেকর্ড। এ নিয়ে দেশে মোট করোনার বলি ২ লাখ ৪ হাজার ৮৩২ জন। এখনো পর্যন্ত টিকাকরণ হয়েছে দেশের ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনের। রাজনৈতিক ব্যক্তিত্বদের আক্রান্ত হওয়ার তালিকাও ক্রমশই লম্বা হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও আক্রান্ত করোনায়।

এদিকে, করোনা চিকিৎসার প্রধান সরঞ্জাম অক্সিজেনের আকাল দেশজুড়ে। জরুরি পরিস্থিতি সামাল দিতে একাধিক নীতি নিয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ভারতকে সাহায্যের হাত বাড়িয়েছে ব্রিটেন, রাশিয়ার মতো দেশগুলো। অক্সিজেন তৈরির সরঞ্জাম পাঠানো হয়েছে এ দেশে। কিন্তু তা সত্ত্বেও রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে সরবরাহ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠছে। টান পড়েছে ভ্যাকসিনেও। সবমিলিয়ে, কোভিডে দ্বিতীয় ধাক্কা সামলাতে কার্যত হিমশিম কেন্দ্র। চিন্তিত চিকিৎসকমহলও।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরো ভয়াবহ করোনা, এক দিনে আক্রান্ত ও মৃত্যুতে ভারতের রেকর্ড

আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১