ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টাইন গোলরক্ষককে ছেঁটে ফেলবে অ্যাস্টন ভিলা!

  • আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। লা আলবিসেলেস্তার তেকাঠির নিচে দাঁড়িয়ে আটকে দিয়েছেন একাধিক নিশ্চিত গোল। পেনাল্টি শুটআউটে হয়ে উঠেছে নায়ক। অথচ সেই আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে ছেঁটে ফেলতে মরিয়া অ্যাস্টন ভিলা!

শোনা যাচ্ছে, মার্টিনেজের উপর নাকি বেজায় চটেছেন কোচ উনাই এমেরি। কিন্তু কারণ কী? আসলে বিশ্বকাপ জয়ের পর একাধিক বিতর্কে জড়িয়েছে মার্টিনেজের নাম। বিশ্বজয়ের পর সোনার গ্লাভস হাতে নিয়ে তার অশালীন অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তাছাড়া নানাভাবে ফরাসি স্ট্রাইকার তথা সোনার বুটের মালিক কিলিয়ান এমবাপেকেও অপমান করেছেন তিনি। মার্টিনেজের এধরনের আচরণের জন্যই তাঁকে আর ক্লাবে রাখতে চাইছেন না কোচ এমেরি। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো চালু হলেই তাঁকে বিক্রি করে দেয়া হতে পারে বলে খবর।

মার্টিনেজের এই আচরণ নিয়েই বিতর্ক
সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ বছরের মার্টিনেজের মেজাজ একেবারেই সহ্য করতে পারছেন না এমেরি। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই আর্জেন্টাইন গোলকিপারকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। ভিলা পার্কে আর মার্টিনেজের মুখই দেখতে চাইছেন না এমেরি। প্রশ্ন হলো, তার পরিবর্তে কাকে সই করানোর কথা ভাবছে অ্যাস্টন ভিলা? শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে মার্টিনেজের উত্তরসূরি হিসেবে দলে যোগ দিতে পারেন সেভিয়ার ইয়াসিন বুনু। বিশ্বকাপে মার্টিনেজ, ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচের পাশাপাশি নজর কেড়েছিলেন বুনুও। মরক্কোকে সেমিফাইনালে পৌঁছে দিতে তার ভূমিকাও কম ছিল না।

ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘মার্টিনেজের সাথে ক্লাবের বিচ্ছেদ কার্যত নিশ্চিত। কারণ খোদ কোচই মার্টিনেজকে দ্রুত সরিয়ে ফেলার দায়িত্ব নিয়েছেন।’

স্বাভাবিকভাবেই এমন খবরে অনেকেই বিস্মিত। কারণ দিন দুয়েক আগেই শোনা গিয়েছিল, মার্টিনেসকে বিশ্বকাপের উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রেখে আচরণ সংযত করে ক্লাবের খেলায় মনোনিবেশ করতে বলবেন এমেরি নিজেই। কিন্তু আর নাকি সে পথে হাঁটবেন না কোচ। বরং মার্টিনেজকে একেবারে বিদেয় করতে চান তিনি।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্জেন্টাইন গোলরক্ষককে ছেঁটে ফেলবে অ্যাস্টন ভিলা!

আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২