ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আসছে মাহফুজুর রহমানের ‘বলোনা তুমি কার’

  • আপডেট সময় : ০২:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গানের প্রতি অসম্ভব ভালোবাসা এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের। গান গাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম শুনতে হয়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমত তার গান নিয়ে ট্রোল হয়।

তারপরেও তিনি থেমে যাননি। সকল সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গান গেয়ে যাচ্ছেন। বরাবরের মত এবারও ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘বলোনা তুমি কার’ এই নামে গানের অনুষ্ঠানটি আগামীকাল ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।

গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। স্টুডিওসহ দেশে এবং দেশের বাইরের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো।

২০১৬ সালে ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন মাহফুজুর রহমান। এরপর ২০১৭-এর ঈদুল ফিতরে প্রচারিত হয় তার গান নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়ারে’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে মাহফুজুর রহমানের ‘বলোনা তুমি কার’

আপডেট সময় : ০২:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮