ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

আসছে সালাউদ্দিন লাভলুর ‘প্রিয় দিন প্রিয় রাত’

  • আপডেট সময় : ১০:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / 515
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক:

মফস্বল শহরের তরুণ তরুণীদের জীবনের গল্প নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু’। নাটকটির নাম ‘প্রিয় দিন প্রিয় রাত’। আগামী শনিবার থেকে প্রতি শনিবার ও রোববার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

সালাহউদ্দিন লাভলু বলেন, ‘মফস্বল শহরের মহল্লায় বেড়ে ওঠা তরুণ তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, সীমা ছাড়া কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে তৈরি করেছি ‘প্রিয় দিন প্রিয় রাত’।

এই নির্মাতা আরও বলেন ‘প্রিয় দিন প্রিয় রাত’ জানালার গল্প, বারান্দার গল্প, ছাদ ও সিঁড়ির মাখামাখির গল্প। ‘প্রিয় দিন প্রিয় রাত’ যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্প। শেষ পর্যন্ত ‘প্রিয় দিন প্রিয় রাত’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প।

কাজী শাহিদুল ইসলাম রচিত নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে সালাউদ্দিন লাভলুর ‘প্রিয় দিন প্রিয় রাত’

আপডেট সময় : ১০:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮