ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আহমেদাবাদে পাক-ভারত লড়াই, বেড়ে গেল বিমান ভাড়া

  • আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ অক্টোবর ভারতে বসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩-এর আসর। আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে একই মাসের ১৫ তারিখে, আহমেদাবাদে। এরই মধ্যে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। তারই প্রভাব পড়েছে বিমান ভাড়ায়।

রোববার জিও নিউজ জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর দিল্লি-আহমেদাবাদ এবং মুম্বাই-আহমেদাবাদ রুটের বিমান ভাড়া বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর আগে যে ভাড়া ছিল ১৫ হাজার ভারতীয় রুপি, তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার রুপিতে।

সূত্র জানাচ্ছে, ম্যাচ উপলক্ষে টিকিটের বুকিং তিন মাস আগেই শুরু হয়ে গেছে। বর্তমানে দিল্লি থেকে আহমেদাবাদ কিংবা মুম্বাই থেকে আহমেদাবাদের এক রুটে সরাসরি বিমান যাতায়াত রয়েছে। বিশ্বকাপের সময় সেটি দুই রুটে বাড়ানো হবে।

এর আগে আইসিসি চিরপ্রতিদ্বন্দ্বী দু’টি দেশের ম্যাচের সূচি ঘোষণার পরই আহমেদাবাদে হোটেলের ভাড়া বৃদ্ধির খবর জানায় সংবাদমাধ্যম। এবার তার সাথে যুক্ত হলো অতিরিক্ত বিমান-ভাড়াও।

শুধু তাই নয়; কিছু হোটেলে সিটের ভাড়া নাকি এক লাখ রুপির মতো বাড়ানো হয়েছে। অথচ সাধারণত শহরটিতে হোটেলের সিটভাড়া ৫-৮ হাজার রুপির মতো।

ট্রাভেল এজেন্ট বলছেন, ভারত-পাকিস্তান ম্যাচের সূচি ঘোষণার পর টিকিটের দামও বেড়েছে ৫ গুণ, আগস্ট ও সেপ্টেম্বরেই প্রতিটি টিকিট ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আহমেদাবাদে পাক-ভারত লড়াই, বেড়ে গেল বিমান ভাড়া

আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩