ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

আয়ারল্যান্ডের বিপক্ষে হার-ই শিরোপা জয়ের শক্তি : স্টোকস

  • আপডেট সময় : ১২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জিতলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় আইরিশদের কাছে। সেই হারে কঠিন হয়ে উঠে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন, পরের কোনো ম্যাচে পা ফসকালে কিংবা বৃষ্টি বাঁধায় আটকে গেলেই চ্যাম্পিয়ন শিরোপা তো দূর, পা রাখা হতো না সেমিফাইনালেও।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। পরের ম্যাচগুলোতে আর ভুল করেনি তারা, অতঃপর গতরাতে জিতে নিলো চ্যাম্পিয়ন শিরোপা। শিরোপা জয়ের পরে বেন স্টোকস তাই ধন্যবাদ জানিয়েছেন আয়ারল্যান্ডকে। ইংলিশ অলরাউন্ডারের দাবি ওই হার-ই তাঁতিয়ে দিয়েছিল ইংল্যান্ড দলকে। তিনি মনে করেন ম্যাচটি না হারলে নিজেদের খুঁজে পেতেন না তারা।

স্টোকসের ভাষ্য, ‘এই ধরনের টুর্নামেন্টে আপনি আপনার আগের ম্যাচের স্মৃতি বয়ে বাড়াতে পারবেন না। পথটি সহজ ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে আমাদের তাঁতিয়ে দেয়ার জন্য এবং হারিয়ে দেয়ার জন্য। সেরা দলগুলো নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় এবং তাতে প্রভাবিত হয় না। দারুণ একটি সন্ধ্যা। বিশ্বকাপে নিজ দেশকে প্রতিনিধিত্ব করা দারুণ ব্যাপার।’

এই সময় ম্যাচ সেরা স্যাম কারানের মন্তব্যের বিরোধীতা করে বেন স্টোকস বলেন, ‘বোলাররাই আমাদের ম্যাচ জিতিয়েছে।’ মূলত, ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে স্যাম কারান বলেছিলেন, ‘এই পুরস্কার বেন স্টোকসের প্রাপ্য।’

যাহোক কারানেতের এই মন্তব্যের বিপরীতে স্টোকস বলেন- ’ফাইনালে বিশেষ করে যখন আপনি রান তাড়া করবেন আপনার ভুলে যেতে হবে আগে কি পরিশ্রম করেছেন। আমরা যেভাবে বোলিং করেছি আদিল রশিদ ও স্যাম কারান আমাদের ম্যাচ জিতিয়েছে। উইকেটটা একটু ট্রিকি ছিল এবং যেটা আপনি কখনো অনুভব করেননি। তাই তাদের ১৩০-এর ঘরে আটকে দেয়ার জন্য বোলারদের কৃতিত্ব দিতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়ারল্যান্ডের বিপক্ষে হার-ই শিরোপা জয়ের শক্তি : স্টোকস

আপডেট সময় : ১২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২