আয়ারল্যান্ড সফরে থাকছেন নাসির
- আপডেট সময় : ১০:১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
- / 303
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। তবে জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির দলে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকেরা।
একই অবস্থা উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার শুভাশিস রায়ের। আয়ারল্যান্ড সফরের দলে আছেন দু’জনই। চ্যাম্পিয়নস ট্রফিতে দু’জনেই আবার স্ট্যান্ডবাই।
আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়নস ট্রফি- দুটিতেই দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সফরের ১৮ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচেকরা। একই সময়ে তারা জানিয়ে দেন চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল। যে দলে স্ট্যান্ডবাই আছেন চারজন।
সাসেক্স ও আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় ও সানজামুল ইসলাম।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।
চ্যাম্পিয়নস ট্রফির স্ট্যান্ডবাই : নাসির হোসেন, নুরুল হাসান, শুভাশিস রায়, মোহাম্মদ সাইফউদ্দিন।


























