ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ইংল্যান্ডের দ্বিতীয় না পাকিস্তানের, শিরোপা নিতে পারে উভয় দল

  • আপডেট সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তাসমান সাগর পাড়ে ১৬ অক্টোবর বেজে উঠা দামামা আজ থামতে চলেছে। পাকিস্তান-ইংল্যান্ড মধ্যকার ফাইনাল ম্যাচ শেষ হলেই এবারের বিশ্বকাপের পর্দা নেমে যাবে। শেষ হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এখন শুধুই অপেক্ষা, মেলবোর্ন থেকে কার ঘরে যাবে শিরোপা?

দুই দলই চায় শিরোপা নিজেদের করে নিতে। তবে শিরোপা বাবর কিংবা বাটলার, যার হাতেই উঠুক না কেন, তা হবে উভয় দলের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। এর আগেও ইংল্যান্ড-পাকিস্তান উভয় দল একবার করে শিরোপা জিতে। পাকিস্তান ২০০৯ ও ইংল্যান্ডরা জিতে ২০১০ সালে।

২০০৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে, ইংল্যান্ডের মাটিতেই বিশ্বকাপের শিরোপা উল্লাসে মাত্র পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। বিপরীতে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এরপর আরো ৪টি বিশ্বকাপ খেলেও দ্বিতীয় শিরোপার সন্ধান পায়নি কোনো দল। তবে এবার সুযোগ এসেছে উভয় দলের সামনেই। তবে তার মাঝে যেকোনো একদল পেয়ে যাবে দ্বিতীয় শিরোপার স্বাদ। ইংল্যান্ড কিংবা পাকিস্তান, যেকোনো একদল বসে ওয়েস্ট ইন্ডিজের পাশে। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই বারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। একমাত্র তাদেরই দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা আছে।

ফলে ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ আসরে ৬ চ্যাম্পিয়ন দেখেছে বিশ্ব। ভারত ২০০৭ সালে, পাকিস্তান ২০০৯, ইংল্যান্ড ২০১০, ওয়েস্ট ইন্ডিজ ২০১২, শ্রীলঙ্কা ২০১৪, ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ ও অস্ট্রেলিয়া ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়।

তবে সম্ভাবনা আছে দুই দলের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের। দুই দল একসাথেও জিততে পারে শিরোপা। অবাক হলেও এমনটা হয়ে যেতে পারে এবারের আসরে। কেননা আজ মেলবোর্নে সারাদিন বৃষ্টি হবার সম্ভাবনা শতভাগ, আর আগামীকাল রিজার্ভ ডে-তেও বৃষ্টি হবার সম্ভাবনা ৯৫ শতাংশ। যদি বৃষ্টি বাঁধায় খেলা অমীমাংসিত থেকে যায়, তবে যৌথভাবে শিরোপা উদযাপন করতে হতে পারে দুই দলকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডের দ্বিতীয় না পাকিস্তানের, শিরোপা নিতে পারে উভয় দল

আপডেট সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২