ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে নেই কোহলি

  • আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলবেন না ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি।
এমনকি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও কোহলির খেলার সম্ভাবনা ক্ষীণ। এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
ব্যক্তিগত কারনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান কোহলি। তৃতীয় টেস্ট থেকে দলে ফেরার কথা ছিলো তার। কিন্তু পরের দুই টেস্টে খেলবেন না বলে ভারতীয় নির্বাচকদের জানিয়ে দিয়েছেন কোহলি। শেষ তিন টেস্টের জন্য খুব শীঘ্রই দল ঘোষনা করবে ভারতীয় নির্বাচকরা।
কোহলির বাদ পড়াকে বড় ধাক্কা মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসেন হুসেইন, ‘কোহলি খেলতে না পারলে সেটি ভারতের জন্য বড় ধাক্কা হবে। সে না খেললে ভারতের মিডল অর্ডার দুর্বল হয়ে পড়বে। এক্ষেত্রে সুবিধা পাবে ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে দারুন লড়াই করেছে দু’দল।’
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ফিরতে পারেন ইনজুরির কারনে দ্বিতীয় ম্যাচের আগের ছিটকে যাওয়া ব্যাটার লোকেশ রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে ইনজুরির কবলে পড়েন তারা। পুনবার্সনের জন্য ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন তারা। সেখানকার চিকিৎসকদের ছাড়পত্র পেলেই তৃতীয় টেস্টে দলে সুযোগ পাবেন রাহুল ও জাদেজা।
হায়দারাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জিতে সিরিজ শুরু করে ইংল্যান্ড। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে নেই কোহলি

আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪