ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাককালাম

  • আপডেট সময় : ১০:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 12
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে সীমিত ওভার ক্রিকেটে ইংলিশদের দায়িত্ব পালন করবেন তিনি।

এমনটাই জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে ইংল্যান্ডের টেস্ট দল এখন অধিনায়ক ও কোচ শূন্য হয়ে পড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন টেস্ট দলের দায়িত্বে থাকা বেন স্টোকস।

গত নভেম্বরে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও ম্যাককালামের ওপর আস্থা রেখেছিল ইসিবি। তবে মাত্র তিন মাসের মধ্যেই টেস্ট দলের দায়িত্ব ছাড়তে হল ম্যাককালামকে। গত মাসেই নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হারের পর স্টোকসের সাথে জুটি বেঁধে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাককালাম। ঐ সময় ইংলিশদের অবস্থা ছিল শোচনীয়। তার আগে ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। সেখান থেকে স্টোকসের সঙ্গে জুটি বেঁধে টেস্ট ক্রিকেটের ঘরানাই বদলে দেন ম্যাককালাম। টেস্টে আক্রমণাত্মক ঘরানার ক্রিকেট খেলা শুরু করে ইংলিশরা। যা ক্রিকেট বিশ্বে ‘বাজবল’ নামে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে। হারের বৃত্তে থাকা ইংল্যান্ড অবশেষে ছন্দে ফিরে। ম্যাককালাম-স্টোকস জুটিতে খেলা প্রথম ১১টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পায় ইংল্যান্ড।

কিন্তু গেল বছর থেকে ইংল্যান্ডের পারফরমেন্সে অবনতি ঘটতে থাকে। সব মিলিয়ে, টেস্ট কোচ হিসেবে ম্যাককালামের অধীনে ২৭টি জয়, ২টি ড্র ও ২০টিতে হার মানে ইংল্যান্ড। এর মধ্যে শেষ ৯ টেস্ট ম্যাচের ৭টিতেই হারের স্বাদ নেয় ইংলিশরা।

নিজ দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত টেস্ট সিরিজ দিয়ে ম্যাককালামের কোচিং অধ্যায় শুরু হয়। আর গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিই শেষ হিসেবে লিপিবদ্ধ হল। ২০২২ সালে ৩-০ ব্যবধানে টেস্ট জয়ে দিয়ে শুরু হলেও, গত মাসে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার দিয়ে কোচিংয়ের ইতি টানলেন ম্যাককালাম।

এক বিবৃতিতে ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলের কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি এবং আমরা যা কিছু অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই, দায়িত্ব চালিয়ে যেতে না পারায় আমি খুবই হতাশ, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ সীমিত ওভারের দলগুলোর জন্য নিজের সেরাটা দেওয়া এবং ইংল্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখা। আমি টেস্ট দলের জন্য সাফল্যই কামনা করি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাককালাম

আপডেট সময় : ১০:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬