ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ইংল্যান্ড যে কারণে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী

  • আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের জন্য এখন শেষ সুযোগ বলা হচ্ছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলটি সেমিফাইনাল খেলেছিল। বছর খানেক আগের ইউরোতে খেলেছে ফাইনাল, যেখানে টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায় দলটি। এবার ইংল্যান্ডের জন্য পরের ধাপে যাওয়ার পালা এবং সেটা হল বিশ্বকাপের ফাইনাল।

ইংল্যান্ড দলে আছে বিশ্বের অন্যতম প্রতিভাবান দুই মিডফিল্ডার- ডেক্লান রাইস ও জুড বেলিংহাম। এই দু’জনের সাথে স্ট্রাইকার হ্যারি কেইনের বোঝাপড়া এই বিশ্বকাপে ইংল্যান্ডকে সামনে এগুনোর পথ দেখাবে বলে ধারণা করা হচ্ছে ।

প্রথম পর্বে ইংল্যান্ডের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। দারুণ প্রতিভাবান একটি স্কোয়াড, আপাত দৃষ্টিতে দারুণ একজন ট্যাক্টিশিয়ান থাকার পরে ইংল্যান্ড পুরোপুরি নিখুঁত নয় এবারে।

যত দিন গড়িয়েছে, তত ইংল্যান্ডের সমস্যা বেড়েছে। গ্যারেথ সাউথগেটের হিসেব-নিকেশও নতুন করে কষতে হয়েছে। যেমন ইংল্যান্ড ইউরোর ফাইনাল খেললেও ইউয়েফা নেশান্স লিগে কোনো প্রাপ্তি ছিল না এ বছর। একইসাথে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে রেসে জেমসের ইনজুরির খবর আসে। চেলসির হয়ে খেলা জেমস ইংল্যান্ডের ডিফেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। রেসে জেমসের পজিশন রাইট ব্যাক, যেখানে কাইল ওয়াকার খেলবেন। তিনি সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই।

হ্যারি ম্যাগুয়ারকে নিয়েও গ্যারেথ সাউথগেটের সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। চলতি মৌসুমে ম্যাগুয়ার ম্যানচেস্টার ইউনাইটেডেই মূল একাদশে নিয়মিত হতে পারেননি, সাউথগেট অবশ্য বলছেন ম্যাগুয়ার ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ এক সদস্য হিসেবেই বিশ্বকাপ খেলবেন। এখন দেখার বিষয় হবে ম্যাগুয়ার কতটা সাউথগেটের ভরসার প্রতিদান দিতে পারবে?

ইনজুরির সমস্যা আরো তীব্র হয়েছে শেষ মুহূর্তে জেমস ম্যাডিসনের চোটের কারণে। ট্রেনিংয়ের মধ্যেই হাঁটুতে চোট পেয়েছেন লেসটার সিটির এই মিডফিল্ডার।

ইংল্যান্ডের ফুটবল পণ্ডিতেরা মনে করেন গ্যারেথ সাউথগেট অতি সতর্ক। যেকারণে টুর্নামেন্টে দারুণ ট্র্যাক রেকর্ডের পরে কোনো একটা জায়গায় সাউথগেট দলটাকে ঠিক অনুপ্রাণিত করতে পারছেন না। সাম্প্রতিক ফর্মের কথা বিবেচনা করলেও ইংল্যান্ড খুব একটা ভালো অবস্থানে নেই। তবে গ্যারেথ সাউথগেট এটা মনে করেন না।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাউথগেট বলেন, ‘যখন আপনি ফর্মের কথা বলেন, সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগের পরিপ্রেক্ষিতে না, সেই খেলা কয়েক মাস আগের, তখন আমরা স্কোয়াড নিয়ে নিশ্চিত ছিলাম না।’

‘এখন আমরা এমন এক দল নিয়ে এসেছি, যারা টুর্নামেন্ট খেলে খেলে পোক্ত হয়েছে।’

গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড গত ছয় ম্যাচে জয় পায়নি।

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও বর্তমানে বিবিসির ফুটবল বিশ্লেষক গ্যারি লিনেকার মনে করেন, এটাই সময় সাউথগেটের জন্য। তিনি বলেছেন, ‘আমি সত্যিই অবাক হব এবার যদি ইংল্যান্ড কোনো শিরোপা না পায়, অন্তত এই দশকে।’

লিনেকারের মতে, সাউথগেটকে তার দলের ওপর আরেকটু বেশি ভরসা করতে হবে। তিনি আরো বলেন, ‘একটা খোলস আছে, ওই খোলস ভাঙতে হবে। এটাই চ্যাম্পিয়ন ও রানার আপ দলের পার্থক্য হয়ে দাঁড়ায় অনেক সময়।’

ইরানের বিপক্ষে ম্যাচটাকে কঠিন বলছেন বিবিসি স্পোর্টের কলামিস্ট জারমেইন জেনাস। তার মতে, ‘ইরান অনেক সময় খুব কঠিন ও জেদি হয়ে দাঁড়ায়। হয়তো তারা তেমন আক্রমণ করবে না। কিন্তু গোলের সামনে এমনভাবে রুখে দাঁড়ায় যে প্রতিপক্ষ বিরক্ত হয়ে যায় অনেক সময়।’

সোমবার ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। জারমেইন জেনাসের মতে সাউথগেটের উচিৎ হবে ইরানের বিপক্ষে যে পদ্ধতি ও ফরমেশন হাতে নেবেন, সেটাকেই শেষ পর্যন্ত ধরে রাখা। তিনি বলেছেন, এটা ছন্দ বজায় রাখতে সাহায্য করবে।

ইংল্যান্ডের বিশ্বকাপে ভালো করা ও খারাপ করা নির্ভর করবে অনেকটাই হ্যারি কেইনের ফিনিশিংয়ের ওপর। গোটা দল হ্যারি কেইনের পায়ে বল দেয়ার জন্য মুখিয়ে থাকবে।

ইংল্যান্ডের অধিনায়ক কেইন দুটি পজিশনে নিজেকে রেখে খেলতে ভালোবাসেন। মূলত স্ট্রাইকার হলেও তিনি নাম্বার নাইন ও নাম্বার টেন পজিশনে অদল-বদল করতে থাকেন।

চলতি বছর হ্যারি কেইন ২৯ বছর বয়সে পা দিয়েছেন। তিনি এখন বিশ্বের সবচেয়ে নামি ও দামি স্ট্রাইকারদের একজন। একই সাথে ইংল্যান্ডে নিজের প্রজন্মের সেরা গোলদাতা তিনিই। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২০-২১ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন কেইন। গত মৌসুমেও ১৭ গোল দিয়ে তিনি চার নম্বরে ছিলেন তালিকায়।

গ্যারেথ সাউথগেট হ্যারি কেইনের ওপর ভরসা রেখে স্বস্তিতে থাকেন।

‘হ্যারি কেইন সর্বোচ্চ সামর্থ্যের একজন ফুটবলার। সব সময় তিনি নিজের ভূমিকা সম্পর্কে সচেতন থাকেন ‘

স্ট্রাইকারদের মূল কাজ গোল করা। কিন্তু হ্যারি কেইন একই সাথে বল বানাতেও দক্ষতা অর্জন করেছেন।

নর্থ লন্ডনের ক্লাব টটেন্যাম হটস্পারে হ্যারি কেইনের সাথে দক্ষিণ কোরিয়ান তারকা হিউয়েন মিং সনের জুটি বর্তমান যুগের সবচেয়ে কার্যকরী ফরোয়ার্ড জুটির একটি।

ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় সেরা পাঁচে আছেন হ্যারি কেইন, যিনি এখনও ত্রিশ স্পর্শ করেননি। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার ছিলেন কেইন।

২০১৮ সালের ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ও শেষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে ইংল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ড এই দুই দলের চেয়ে কম সৃজনশীল ছিল। তার ফলাফল পাওয়া গেছে স্কোরকার্ডেই। যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। রক্ষণভাগ ভালো হওয়ার কারণে কোনো মতে অতিরিক্ত সময় ও টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল খেলা।

সম্প্রতি ইউয়েফা নেশান্স লিগে ইংল্যান্ডের অবস্থান ছিল ৫৪টি দেশের মধ্যে ১৩ নম্বরে। যেখানে মাঠে পাশের দিক থেকে ইংল্যান্ড, ইউক্রেন, তুরস্ক, স্লোভাকিয়া ও গ্রিসেরও নিচে ছিল। এর একটা বড় কারণ ছিল ইংল্যান্ড খুব সহসাই মিডফিল্ডে খেলোয়াড় রোটেট করেছে। তারা কখনোই নিজেদের ছন্দের সাথে অভ্যস্ত হতে পারেননি।

ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ হিসেবে পরিচিত। এখানেই ইংল্যান্ডের ফুটবলাররা মোটামুটি বেশ কয়েকটি দলে খেলে থাকেন। জুড বেলিংহাম খেলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। তাই স্পেনের বার্সেলোনা বা জার্মানির বায়ার্ন মিউনিখের মতো, ইংল্যান্ডের খুব বেশি ফুটবলার একই দলে খেলেন না, বড় টুর্নামেন্টে এই ফারাকটা স্পষ্ট হয়ে ওঠে।

তবে বিবিসি স্পোর্টের কলামিস্ট জারমেইন জেনাস মনে করেন, এই টুর্নামেন্টে ইংল্যান্ড বড় কিছু করে দেখাবে, যা সাউথগেটের কোচিং ক্যারিয়ারকে পরিপূর্ণতা দেবে। গ্যারেথ সাউথগেট ২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের দায়িত্বে আছেন।

গ্যারেথ সাউথগেট মনে করছেন ইংল্যান্ডের জন্য এবার দুর্দান্ত একটা মিশন হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চ। এটাকে তিনি ‘গোটা জাতিকে আনন্দ’ এনে দেয়ার উপলক্ষ্য হিসেবে দেখছেন। তিনি ইরান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের এখন সমর্থকদের জন্য স্মৃতিময় বিশ্বকাপ উপহার দেয়ার চ্যালেঞ্জ।’

গ্যারেথ সাউথগেট মনে করছেন, ইংল্যান্ড একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক মন্দার কারণে অনেক মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ড যে কারণে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী

আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২