সংবাদ শিরোনাম ::
ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২০
- আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 102
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত গভর্নর ও রুশ কর্তৃপক্ষ।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভøাদিমির সালদো টেলিগ্রামে বলেন, খোরলি এলাকায় কৃষ্ণসাগর উপকূলে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ইউএভি(ড্রোন) আঘাত হানে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ৫০ জনের বেশি মানুষ আহত এবং ২৪ জন নিহত হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলার ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। সংস্থাটি বলেছে, ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস


























