ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন

  • আপডেট সময় : ১১:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেলগেরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানান, আঞ্চলিক রাজধানী বেলগোরোদে বিদ্যুৎ এবং তাপ সরবরাহ নেটওয়ার্কের মারাত্মক ক্ষতি হয়েছে।

টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে বেশ কিছু রাস্তায় চলাচল ব্যাহত হয়েছে। ২০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার কিনশটেইন জানান, কোরেনেভো গ্রামে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে ১০টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

দক্ষিণাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলেও একটি গরম সরবরাহ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর আলেকজান্ডার গুসেভ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৪৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৪৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন

আপডেট সময় : ১১:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫