ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান মেলোনির

  • আপডেট সময় : ১১:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে সতর্ক করে তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, তা না হলে পশ্চিমা বিশ্বের ‘অচলাবস্থা’
তৈরি হতে পারে।

ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেত্রী ও ২০২২ সালের অক্টোবর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেলোনি দীর্ঘদিন ধরেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা রাখার চেষ্টা করছেন।

রোম থেকে এএফপি জানায়, ইতালির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা অস্বীকার করা যায় না যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অত্যন্ত কঠিন সময় পার করছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো মিত্রদের প্রতি অসন্তোষ, বিশেষ করে ইরান যুদ্ধে অংশ না নেওয়াকে কেন্দ্র করে—জোট থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

মেলোনি বলেন, ‘আমরা যাকে পশ্চিমা বিশ্ব বলি, তা দুইটি চাকার ওপর দাঁড়িয়ে: ইউরোপীয় ও উত্তর আমেরিকান। এই দুইটি যদি একসঙ্গে না চলে, তাহলে পশ্চিমা বিশ্ব অচল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত প্রাসঙ্গিকতা হারাবে।’

তিনি আরও বলেন, তার সরকার ‘দৃঢ়ভাবে পশ্চিমাপন্থী’, কারণ পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ থাকলেই বৈশ্বিক মঞ্চে প্রভাবশালী শক্তি হিসেবে টিকে থাকতে পারে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও, যেমন শুল্কনীতি এবং ন্যাটোর গুরুত্ব, ইতালি তা প্রকাশ করেছে।

মেলোনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আটলান্টিকের দুই পাড়কে এক রাখা,’ পাশাপাশি ন্যাটোকে শক্তিশালী করা এবং ইউরোপকে আরও আত্মনির্ভরশীল করে তোলা।

তিনি আরও বলেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নকে এমন একটি ‘সুষম কৌশলগত স্বায়ত্তশাসন’ গড়ার আহ্বান জানাচ্ছে, যাতে ধীরে ধীরে বাইরের নির্ভরতা কমে এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পায়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান মেলোনির

আপডেট সময় : ১১:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬