ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পেনাল্টি মিস

  • আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হোঁচট খায় কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের ১ম মিনিটে জন ইয়াবোয়াহর ক্রসে মাথা ছুঁইয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ। ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা। কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টি শ্যুটআউটে। সেখানে হতাশ করেন লিওনেল মেসি।

টাইব্রেকারে মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গেজকে বিভ্রান্ত করতে পেরেছিলেন ঠিকই। কিন্তু তার প্যানেককা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে যান এমি মার্টিনেজ। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আর্জেন্টিনা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে শঙ্কা উড়িয়ে এদিন শুরু থেকেই ছিলেন ঠিকই, কিন্তু চেনা ছন্দে ছিলেন না মেসি। ম্যাচ শেষে ইন্টার মায়ামি তারকা জানালেন, ইনজুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি।’

মেসির পেনাল্টি মিসের পর দিবু নামে বেশি পরিচিত এমিলিয়ানো মার্টিনেজ দুটি সেভ না করলে ছিটকে যেতে পারতো আর্জেন্টিনা। পেনাল্টি নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

দলের বিপদে আরও একবার চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ালেন এমি মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পেনাল্টি মিস

আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪