ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

ইচ্ছে করে ২২ জনকে করোনা সংক্রমিত করায় স্পেনে গ্রেফতার ১

  • আপডেট সময় : ০১:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্পেনে ইচ্ছাকৃত ২২ জনকে করোনাভাইরাসে সংক্রমিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১০৪ ডিগ্রি জ্বর এবং কাশি নিয়ে কর্মস্থল ও জিমে যাওয়ার অভিযোগ উঠেছে দেশটির মায়োরকা শহরের ওই ব্যক্তির বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি তার কর্মস্থলে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় সহকর্মীদের বলতে থাকেন তিনি তাদেরকে সংক্রমিত করছেন।

এ ঘটনার পরে তার পাঁচজন সহকর্মী এবং একই জিমে যান এমন তিনজন করোনা পজিটিভ বলে ধরা পড়েন।

সংক্রমিত ওই লোকদের পরিবারের সদস্য আরো ১৪ জনও করোনাভাইরাস সংক্রমিত হন। এর মধ্যে তিনটি এক বছর বয়সী শিশুও ছিল।

স্পেনের পুলিশ শনিবার দেয়া এক বিবৃতিতে জানায়, ওই লোকটির বেশ কিছু দিন ধরেই সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। কিন্তু তিনি তার কাজ থেকে বাড়িতে যেতে চাইছিলেন না।

এক সন্ধ্যায় তিনি একটি পিসিআর টেস্ট করান। কিন্তু তার ফলাফল পাওয়ার জন্য অপেক্ষমাণ থাকার সময়ও তিনি কর্মস্থলে এবং জিমে যান।

তার সহকর্মীরা তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তিনি রাজি হননি। পুলিশ জানায়, এর পর তিনি তার মাস্ক মুখ থেকে নামিয়ে কাশতে থাকেন, এবং বলেন, ‘আমি তোমাদের সবাইকে করোনাভাইরাসে সংক্রমিত করবো।’

লোকটির টেস্টের ফল পজিটিভ আসার পর তার সহকর্মীরা ভয় পেয়ে যান বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, তারা জানুয়ারি মাস থেকে ঘটনাটির তদন্ত করছে এবং সংক্রমিত লোকেরা কেউই গুরুতর অসুস্থ হননি।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইচ্ছে করে ২২ জনকে করোনা সংক্রমিত করায় স্পেনে গ্রেফতার ১

আপডেট সময় : ০১:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১