ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইতালীর গলফ অব নেপলস উৎসবে এশিয়ার একমাত্র সিনেমা ‘ময়না’

  • আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের ১০ম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনিত হয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত “ময়না” ( I want to be Mother)।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্যাহ খোকনের কাহিনী ও প্রয়োজনায় “ময়না” সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চভিলাসী একটি মেয়ের বেড়ে উঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলি ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে।

ময়না সিনেমাতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সিমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।

ময়না সিনেমার প্রযোজক আলিম উল্যাহ খোকন বলেন, ময়নার আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক ভালো ও ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছি এবং অব্যাহত ভাবে করে যাচ্ছি। আমরা যেমন নায়ক-নায়িক তৈরী করেছি, তেমনি নতুন পরিচালকও তৈরী করেছি। আমাদের ময়না বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত হচ্ছে, আশা করছি বাংলাদেশেও ময়না ব্যবসা সফল ও প্রশংসিত হবে।

ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনিত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি। গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালীর অত্যান্ত মর্যাদাবান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালী, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ময়না, এটি বাংলা চলচ্চিত্রের জয়।

মনজুরুল ইসলাম মেঘ আরো বলেন, আমাদের ময়না সিনেমা দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ মনোনিত হয়েছে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মর্যাদাবান উৎসবগুলিতেই ময়না স্থান করে নিচ্ছে, সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, এই অর্জন আমার টিমকে দিতে চাই।

মেঘ আরো জানান, দক্ষিণ কোরিয়াতে ময়না সিনেমার প্রিমিয়ারের পাশাপাশি ১৫ দিনের একটি আন্তর্জাতিক ফিল্ম ওয়ার্কশপে অংশগ্রহণ করবে ময়না। বিভিন্নি দেশের প্রথিতযশা ১৬ জন পরিচালকের সাথে যৌথ কর্মশালা পরিচালনা করবেন এবং চলচ্চিত্রের উপর আলোচনা করবেন তিনি। দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত অপোরিয়াকে সিনেমার অলিম্পিক বলা হয়ে থাকে, বিগত ২০ বছর যাবত আয়োজন হলেও এই প্রথম বাংলাদেশী চলচ্চিত্র ময়না মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ অংশ গ্রহণের সুযোগ পেলো।

গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ইতালীর নেপল উপসাগরের সৈকতে আগামি ১১-১৪ জুন পর্যন্ত। উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার তালিকায় স্থান করে নিয়েছে- মরোক্কর জিহানে এল বাহার পরিচালিত “ট্রিপল এ”। বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত “আই ওয়ান্ট টু বি মাদার” (ময়না)। ইতালির স্টেফানো উসারডি পরিচালিত “উইদ্যাউট এজ”, আন্দ্রেয়া বিফুলকো পরিচালিত “করসা আবুসিভা”, ব্র্যান্ডো ইমপ্রোটা পরিচালিত “লা পারফেজিওন”। যুক্তরাষ্ট্রের চাইসেন বিচাম পরিচালিত “হোয়াট উই ফাইন্ড অন দ্য রোড”, জুলিয়া হ্যালপেরিন, জেসন কর্টলুন্ড পরিচালিত “ক্রুকডফিঙ্গার”। কানাডার টেলর ওলসন পরিচালিত “লুক এট মি”। মেক্সিকোর মাউরো মাউদ পরিচালিত “উনা ললাবে হাচিয়ে ইল পাসাদু”। স্পেনের কার্লোস অ্যাসিতুনো পরিচালিত “সেপ্টেম্বার”।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র জানিয়েছেন আগামি সেপ্টেম্বরে বাংলাদেশর সিনেমা হলে মুক্তি পাবে ময়না।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালীর গলফ অব নেপলস উৎসবে এশিয়ার একমাত্র সিনেমা ‘ময়না’

আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪