ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতেখারের সেঞ্চুরি-সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ বরিশালের

  • আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হেসেই চলেছে সাকিব আল হাসানের ব্যাট, তুলে নিয়েছেন এবারের বিপিএলের তৃতীয় অর্ধশতক। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে যখন সাকিব মাঠ ছাড়লেন, নামের পাশে তখন ক্যারিয়ার সেরা ৮৯ রান। ৯ চার ৬ ছক্কায় মাত্র ৪৩ বলে নিজের ইনিংস সাজিয়েছেন সাকিব। তবে সাকিবের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনেও দলের সেরা রান সংগ্রাহক হতে পারেননি সাকিব, তাকে আজ ছাপিয়ে গিয়েছেন ইফতেখার আহমেদ। ফলে দুজনের এমন ভয়ঙ্কর ব্যাটিংয়ের দিনে তাদের দল বরিশালের সংগ্রহ ২৩৮ রান।

মঙ্গলবার এককথায় ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ইফতেখার। বিপিএল তো বটেই, আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ইফতেখার আহমেদ। মাত্র ৪৫ বলে ৯ ছক্কা আর ৬ চারে তিন অংকের ঘরে পৌঁছেন ইফতেখার। সাকিব-ইফতেখার জুটির সামনে যেন আজ অসহায় হয়েছিল রংপুর রাইডার্স। পঞ্চম উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৮৬ বলে ১৯২ রান। ব্যাট হাতে তাদের এমন ঝড়ের দিনেই ৪ উইকেট হারিয়ে তাদের দলের এই বড় সংগ্রহ।

অবশ্য ফরচুন বরিশালের শুরুটা খুব একটা ভালো ছিল না, পাওয়ার প্লেতে ৪৬ রান আসলেও হারিয়ে ফেলে ৪ উইকেট। আজও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়, ফেরেন ৮ বলে ১৪ রান করে। দুই বলের ব্যবধানেই ফিরেন ফর্মে থাকা ইবরাহীম জাদরানও, ০ রানেই আউট হন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম দুই বলে ৩২ ছক্কা হাঁকিয়ে রুদ্রমূর্তি ধারণ করার আভাস দিয়েও ফিরেন মেহেদী হাসান মিরাজ, আউট হন ২৪ রান করে। পরের বলেই ০ রানেই সাজঘরের পথ দেখেন মাহমুদউল্লাহ রিয়াদও। জোড়া উইকেট হারিয়ে বেশ ধাক্কাই খায় বরিশাল। তবে এরপরই শুরু হয় সাকিব-ইফতেখার অধ্যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইফতেখারের সেঞ্চুরি-সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ বরিশালের

আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩