ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিফর্মে মণ্ডপে গান গাওয়ায় প্রত্যাহার এসআই উদয়ন সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ আটক এক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

  • আপডেট সময় : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 49
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ‘মিনাব স্কুলে শহিদ শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে এবং ত্রাণ ও ধ্বংসাবশেষ অপসারণ অভিযান এখনও চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিহতের সংখ্যা বা ঘটনার আশেপাশের পরিস্থিতি যাচাই করার জন্য এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে পৗঁছাতে পারেনি।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস সেন্টকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে: ‘চলমান সামরিক অভিযানের ফলে বেসামরিক লোকদের হতাহতের খবর আমরা জানি। আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সেগুলো খতিয়ে দেখছি।

ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন চালিয়ে যাব।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই বর্বরতম কাজটি আমাদের দেশের ওপর চালানো অগণিত অপরাধের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়, যা কখনও মুছে যাবে না।’

গতকাল শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

আপডেট সময় : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬