ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

  • আপডেট সময় : ১২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইসরাইলি সামরিক বাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা তেহরানে নৌ-অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত একটি উৎপাদন কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘আইডিএফ ইরানের শাসকগোষ্ঠীর নৌ-শিল্প সংস্থার সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারা আরও জানায়, এই হামলাটি গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাতের মধ্যে চালানো একাধিক হামলার অংশ।

এই সদর দফতর নৌযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি, গবেষণা এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেমন- ভূপৃষ্ঠ ও পানির নিচের যন্ত্রসামগ্রী, চালকসহ ও চালকবিহীন সরঞ্জাম, সেইসাথে ইঞ্জিন ও অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন ধরণের নৌ-অস্ত্রের গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের দায়িত্বে রয়েছে।

গতকাল শনিবার সামরিক বাহিনী জানায় যে, তারা ইরানের সামরিক শিল্পগুলোর ওপর হামলা আরও তীব্র করেছে।

একটি টেলিভিশন ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, ‘আমি এখন বলতে পারি যে, কয়েক দিনের মধ্যেই আমরা এই শিল্পের সমস্ত গুরুত্বপূর্ণ অংশের ওপর হামলা সম্পন্ন করবো।’

তিনি বলেন, ‘আমরা এর বেশিরভাগ সামরিক উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দেব এবং সেগুলো পুনর্গঠন করতে ইরান শাসকগোষ্ঠীর দীর্ঘ সময় লাগবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে, যার মধ্যে একটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং একটি ভারী পানি চুল্লিও রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের

আপডেট সময় : ১২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬