ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ

ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প

  • আপডেট সময় : ০৬:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। আর সত্যি বলতে, আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে সেই অস্ত্রের সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি। চুক্তির বিভিন্ন শর্ত ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্পাদিত এই চুক্তির ফলে শেষ পর্যন্ত হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি তেহরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করতে পারেন। বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ওই পোস্টে তিনি লেখেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

সূত্র : টাইমস অব ইসরাইল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প

আপডেট সময় : ০৬:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬