ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ

  • আপডেট সময় : ১১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তা “নিজেই নিয়ে নেবে”।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুত পর্যবেক্ষণে রেখেছে এবং ইঙ্গিত দেন যে জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর ওপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল, সেরকম আরেকটি হামলাও হতে পারে।

পিট হেগসেথ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কী আছে, এবং তারা এটি হস্তান্তর করবে, আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যেকোনো উপায়ে এটি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব, যেমন আমরা ‘মিডনাইট হ্যামার’ অভিযানে করেছি, সেই সুযোগ আমাদের আছে।’

তবে যুক্তরাষ্ট্র কীভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করবে তা তিনি স্পষ্ট করেননি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ

আপডেট সময় : ১১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬