ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইরান যুদ্ধকে ছোটখাটো বিচ্যুতি বললেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 69
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তার দ্বিতীয় মেয়াদের সময়ে একটি ‘ছোটখাটো বিচ্যুতি’ মাত্র। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই সংঘাতের কারণে মার্কিন জনগণের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প বলেন, আমার প্রথম মেয়াদে দেশের ইতিহাসে অর্থনীতির অবস্থা সেরা ছিল। ইরানের মতো একটি সুন্দর দেশে আমাদের এই ছোটখাটো বিচ্যুতি সত্ত্বেও এখন আমরা সেটিকে আরো এগিয়ে নিচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমাদের এটা করতেই হতো। না-হলে খারাপ কিছু ঘটতে পারত— খুবই খারাপ কিছু।’ ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

গত সপ্তাহের শেষে পরিচালিত ইপসোসের এক জরিপে দেখা গেছে, ১ হাজারের বেশি উত্তরদাতার মধ্যে ৫১ শতাংশ মনে করেন, ইরান যুদ্ধের জন্য যে ব্যয় হচ্ছে, তা যুক্তিযুক্ত নয়। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ উত্তরদাতা এর বিপরীত মত দিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান যুদ্ধকে ছোটখাটো বিচ্যুতি বললেন ট্রাম্প

আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬