ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ইসরাইলি পুলিশের হাতে বন্দী মরিয়মের হাসি ভাইরাল

  • আপডেট সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিলেন মহল্লাবাসীরা। তাদের সাথে সংহতি জানাতে ওই মহল্লায় বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে আসছিলেন অন্য ফিলিস্তিনিরাও। শনিবার রাতে আরো অন্যদের সাথেই বিক্ষোভ যোগ দিয়েছিলেন ফিলিস্তিনি তরুণী মরিয়ম আল-আফিফি।

সমাবেশে এক পর্যায়ে ইসরাইলি পুলিশ হামলা করে। এই সময় আরো অনেকের মতোই মরিয়ম পুলিশের মারধরের শিকার হন। পরে তাকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলি পুলিশ মরিয়মকে টানাহেঁচড়া করে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। পুলিশের মারধর ও গ্রেফতারির শিকার হয়েও এই সময় তাকে হাসতে দেখা যায়।

পরে অপর এক ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে গ্রেফতার করা ইসরাইলি পুলিশ সদস্যদের তিনি গ্রেফতারির কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন।

ইসরাইলি পুলিশকে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনার শিশুকে আপনি অত্যাচারকে সমর্থনের ভুল পথে কি বড় করতে চান? আপনি কি এই কাজই করতে চেয়েছেন যখন ছোট ছিলেন?’

উপস্থিত ইসরাইলি পুলিশ সদস্য এই সময় নিরবে দাঁড়িয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পরেছে। রোববার কোনো অভিযোগ ছাড়াই ইসরাইলি পুলিশ তাকে মুক্তি দেয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি পুলিশের হাতে বন্দী মরিয়মের হাসি ভাইরাল

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১