ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার

  • আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরাইলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ইসরাইলি বন্দিদের ফেরত আনার পর তিনি এ ঘোষণা দিলেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডারমার কয়েক মাস ধরে গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেন। এর ফলে ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা পদত্যাগপত্রে ডারমার লেখেন, ‘৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী দুই বছরের যুদ্ধ পরিচালনার বিষয়টিকে কেন্দ্র করে এই সরকারকে সংজ্ঞায়িত করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুই বছর পর আমরা ইরানের সন্ত্রাসী অক্ষকে ভয়াবহভাবে আঘাত করেছি এবং এখন নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ যুগের সূচনায় শক্ত অবস্থানে রয়েছি।’

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরকে ১৯৪৮ সালে ইসরােইল প্রতিষ্ঠার পর থেকে ‘ইহুদি জনগণের জন্য সবচেয়ে অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করেন।

ডারমার বলেন, ‘আমার ভবিষ্যৎ কী, আমি জানি না। তবে আমি এটুকু জানি: আমি যা-ই করি না কেন, ইহুদি ভবিষ্যৎ সুরক্ষায় আমার ভূমিকা পালন করে যাব।’

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চলমান আলোচনায় প্রধান আলোচক হিসেবে থাকবেন কি না, এ বিষয়ে ডারমার তার পদত্যাগপত্রে কিছু উল্লেখ করেননি।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রকে ‘অসাধারণ সহায়তা’ করার জন্য ডারমারকে ধন্যবাদ জানান।

নেতানিয়াহু লেখেন, ‘আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনার আরও অনেক কিছু দেওয়ার আছে।’

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে এবং ২৪ জন মৃত বন্দির মরদেহ ফেরত দিয়েছে। চারটি মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার

আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫