ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

ইসলামী ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি অপারেশনস সেন্টার উদ্বোধন

  • আপডেট সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ইনফরমেশন সিকিউরিটি অপারেশনস সেন্টার ১৮ ফেব্রুয়ারি ২০২১, প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমদ চৌধুরী ও মোঃ মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ যুবায়েরুল হক সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি সেক্টরের মাধ্যমে সংঘটিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন যত তরান্বিত হচ্ছে এ ক্ষেত্রের ঝুঁকিও তত বাড়ছে। তিনি বলেন ব্যাংকিং সেক্টরকে এ ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি অপারেশনস সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১