ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের

ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান

  • আপডেট সময় : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজকে ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

অক্টোবর মাসকে ‘দাওয়াতি মাস’ ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে আজ রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের শাখায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ আজও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জনে পুরোপুরি পৌঁছায়নি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে। তিনি বলেন, এই সমস্যাগুলো সমাধানে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা জরুরি।

প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে ও সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটাই, তবে একটি সুন্দর ও কল্যাণময় ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলমসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলাম ও দেশের প্রয়োজনে যুবসমাজের প্রতি ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫