ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয়

ঈদযাত্রায় সড়কপথে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবার ঈদযাত্রায় সড়কপথে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সড়কপথে নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সবাই সচেতন আছে। যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করছে।

তিনি আজ বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গতবার যে ভাড়া ছিল এবারও বাস ভাড়া একই আছে। বাস টার্মিনালে চার্ট অনুযায়ী ভাড়া নেয়া হচ্ছে। কেউ যাতে বেশি ভাড়া নিতে না পারে সে বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সচেতন রয়েছে।

তিনি আরও বলেন, কোথাও ভাড়া বেশি নেয়ার অভিযোগ থাকলে মালিক ও শ্রমিক পক্ষ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা তা করার চেষ্টা করছি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কপথে ডাকাতি প্রতিরোধে প্রত্যেক যাত্রীর ছবি নেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রত্যেক বাসে ড্রাইভারসহ তিনজন স্টাফ থাকে। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা যাতে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষকে জানাতে করতে পারে-সে ব্যবস্থা করা হয়েছে।

এর আগে উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

সেখানে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ পর্যন্ত ৩১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

এর মধ্যে ৪-৫টা ট্রেন সামান্য লেট ছাড়া সব ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। পরবর্তী সময়ে আরো ৩৫টি ট্রেন ছাড়বে। সেগুলোও যথাসময়ে স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, এবার টিকেটে কোনোরকম কালোবাজারি হয়নি। উপদেষ্টা এসময় ট্রেনে কোনো যাত্রী যাতে ছাদে উঠে যাত্রা করতে না পারে-সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন ও জনগণকে সচেতন করার অনুরোধ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদযাত্রায় সড়কপথে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫