ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়

  • আপডেট সময় : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • / 583
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহার (কোরবানীর ঈদ) প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপিত হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবে। অন্যবারের মতো এবারও প্রধান জামাতে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি জানান, ঈদের জামাতের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা হবে। সেখানে নিরাপত্তার কৌশল নির্ধারণ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়

আপডেট সময় : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭