ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

  • আপডেট সময় : ১১:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হংকংয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ার পর, চীন উঁচু ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ অভিযান শুরু করেছে। আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

কয়েক দশকের মধ্যে হংকংয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ আবাসিক ভবনের শহর হিসেবে পরিচিত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের স্টেট কাউন্সিল ওয়ার্ক সেফটি কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উঁচু ভবনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং বিপত্তিগুলো চিহ্নিত করে তা পরিদর্শন ও সংশোধনমূলক একটি অভিযান শুরু করার কথা বলা হয়েছে।
সিসিটিভি জানায়, এই অভিযানের সময় উঁচু ভবনগুলোতে দাহ্য বা জ্বলনশীল উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়াও, বাঁশের মাচা বা অগ্নি-প্রতিরোধক নয় এমন নিরাপত্তা জাল ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সিসিটিভি জানিয়েছে, ‘সব অঞ্চলের কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। উঁচু ভবনে বড় ধরনের অগ্নি ঝুঁকি তদন্ত ও প্রতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে।’

সেখানে আরও বলা হয়, ‘দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে তদারকি ও পরিদর্শন জোরদার করতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

আপডেট সময় : ১১:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫