ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি

উত্থান-পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন

  • আপডেট সময় : ১১:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নেপালের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার জানিয়েছে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর প্রথম নির্বাচনে অংশ নিতে ১১৪টি রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নতুন দলও রয়েছে।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, ৩ কোটি মানুষের দেশটিতে ২০২৬ সালের ৫ মার্চের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার তাদের নাম নিবন্ধন করেছেন। ভট্টরাই বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, কর্মকর্তারা একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ’ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুমোদিত ১১৪ দলের প্রায় এক-পঞ্চমাংশ নতুন। যার মধ্যে গত ৮ ও ৯ সেপ্টেম্বর আলোড়ন সৃষ্টিকারী দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ কর্মীদের নিবন্ধিত দলও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা সেই আন্দোলনের সূচনা করলেও, অর্থনৈতিক সংকট ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আন্দোলনকে উসকে দেয়।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, নেপালের কর্মশক্তির প্রায় ৮২ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত, আর ২০২৪ সালে মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৪৪৭ মার্কিন ডলার।

প্রাথমিকভাবে বিক্ষোভের নেতৃত্ব দেয় ২৮ বছরের নিচের তরুণদের সমন্বয়ে গঠিত ‘জেন জি’ প্রজন্ম। আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং পার্লামেন্ট ও সরকারি কার্যালয়ে আগুন দেওয়া হয়। যার ফলে একপর্যায়ে সরকারের পতন ঘটে। সহিংসতায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্থান-পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন

আপডেট সময় : ১১:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫